IQNA

সুইজারল্যান্ডের উপর অর্থনৈতিক অবরোধ আরোপের আহবান জানিয়েছে আইসিস্কো

8:37 - December 05, 2009
সংবাদ: 1857135
ইসলামী শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার মহাসচিব সুইজারল্যান্ডের অর্থনীতি ও পর্যটন শিল্পের উপর আবরোধ অরোপ করার জন্য ইসলামী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন ।
ইসলামী শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কোর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আইসিস্কোর মহাসচিব আব্দুল আযিয ওসমান আল তাভিজিরী এক সংবাদ সম্মেলনে বলেন, সুইজারল্যান্ড সরকারের ইসলাম বিদ্বেষী নীতির অংশ হিসেবেই দেশটির মসজিদে মিনার নির্মানের উপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয়।তিনি সুইজ সরকারের এই ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকরের লঙ্গন বলে বর্ণনা করেন। তিনি আরো বলেন এর ফলে বিশ্বের ধর্মগুলোর অনুসারীদের মধে শান্তিপূর্ণ সহাবস্থানের উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে ধর্মগুলোর মধ্যে যে সংলাপ প্রক্রিয়া চলছিল তা বাধাগ্রস্ত হবে। # 503140
captcha