IQNA

আন্তর্জাতিক কুরআন ও হাদিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

21:11 - December 05, 2009
সংবাদ: 1857316
১৫তম আন্তর্জাতিক কুরআন ও হাদিস প্রতিযোগিতায় পবিত্র শহর কোমের আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পবিত্র কুরআনের তাফসির বিভাগে হজ্জাতুল ইসলাম মোহাম্মদ আলী রেজায়ী ইসপাহানী ও আলাভীমেহর প্রথম পুরস্কার লাভ করেন। কিতাব বিভাগে মোহাম্মদ আরেফ সাদাকাত, গবেষণা বিভাগে মোহাম্মদ আরেফ গাজেলবাশ, প্রবন্ধ লিখনে মোহাম্মদ আমিনী ও কুরআন শিক্ষা পদ্ধতিতে মোহাম্মদ হাবিবীকে বিজয়ী ঘোষণা করা হয়। কুরআন হেফজ ও হাদিস আবৃত্তিসহ আরো কয়েকটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ৬২টি দেশের প্রায় ৪ হাজার নন-ইরানী ছাত্র অংশ নেয়। আহলে বাইয়্যাত সংস্কৃতি কমপ্লেক্সে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং উদ্বোধনী অনুষ্ঠান ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। # 503817
captcha