IQNA

কমোরোসে কুরআন বিষয়ক তৎপরতা বাড়াতে ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান

21:15 - December 05, 2009
সংবাদ: 1857317
আফ্রিকার দেশ কমোরোসে কুরআন বিষয়ক তৎপরতা বাড়াতে দেশটির প্রতি ইসলামী দেশগুলোর উচিত আরো মনোযোগ দেয়া।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে এ কথা বলেছেন, কোমের আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কুরআন প্রতিযোগিতায় অংশ নেয়া এক ছাত্র। কমোরোস থেকে আসা ছাত্র সায়্যিদ সাইয়াল মুহাম্মদ আবদুল্লাহ সুমবি বলেন, তার দেশে কুরআন বিষয়ক তৎপরতা খুবই কম। তিনি জানান, তার দেশে মসজিদগুলোতেই কুরআন হেফজ ও কুরআন তেলাওয়াতের কার্যক্রম সীমাবদ্ধ। এছাড়া, সেখানে কোনো কুরআন বিষয়ক স্কুল কিংবা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেই। এমনকি এ পর্যন্ত আন্তর্জাতিক কোন কুরআন প্রতিযোগিতাও হয়নি। তিনি মুসলিম ও ইসলামী দেশগুলোকে তার দেশে কুরআন বিষয়ক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান। # 503554
captcha