IQNA

তুরস্কের শিয়া নেতার সঙ্গে ইরানের আল-মোস্তফা বিশ্ববিদ্যালয়ের ডিনের সাক্ষাৎ

20:33 - December 06, 2009
সংবাদ: 1857589
তুরস্কের শিয়া নেতা সালাহ আল-দিন ওজগুনদুজের সঙ্গে ইরানের আল-মোস্তফা বিশ্ববিদ্যালয়ের প্রধান হুজ্জাতুল ইসলাম আলী-রেজা আ’রাফি শনিবার সাক্ষাৎ করেছেন।
জেইনাবিয়ে ওয়েবসাইটের খবর অনুযায়ী, ইরানী প্রতিনিধি দল জেইনাবিয়ে মসজিদ ও এর সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করে এবং মসজিদের ইমাম হামেদ তুরানের সঙ্গে বৈঠক করে। মাগরিবের নামাযের পর আল-মোস্তফা বিশ্ববিদ্যালয়ের ডিন ঈদে গাদির উপলক্ষে মুসল্লিদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমরা শিয়া হতে পেরে এবং মহানবী হযরত মুহাম্মদ (স.) এর যোগ্য সাথী ইমাম আলী (আ.) এর অনুসারী হতে পেরে গর্বিত। ইমাম আলী (আ.) হলেন, দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য খাঁটি উদাহরণ। তিনি উপস্থিত যুবক শ্রেণীর উদ্দেশ্যে বলেন, তাদের সবার উচিত- ইমাম আলী (আ.) এর শিক্ষা সম্বলিত নাহাজুল বালাগাহ পড়া। # 504453
captcha