IQNA

20:58 - December 06, 2009
সংবাদ: 1857596

তুরস্কে ঈদে গাদির উপলক্ষে নানা অনুষ্ঠান

ঈদে গাদির উদযাপন উপলক্ষে ৫ ডিসেম্বর শনিবার তুরস্কে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেইনাবিয়ে ওয়েবসাইট জানায়, তুরস্কের ইস্তাম্বুল, ইগদির, বুরসা, ইজমিত, মানিসা, মালাতইয়া, কার্স ও আঙ্কারা শহরে বিভিন্ন শিয়া গ্রুপ নানা অনুষ্ঠানের আয়োজন করে। ঈদে গাদির উপলক্ষে ইস্তাম্বুলের বাগসিলার অঞ্চলের ইমাম আলী (আ.) মসজিদ ও আহলে বাইয়্যাত (আ.) প্রচারের সাংস্কৃতিক কেন্দ্র আনতাকইয়া স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন জেইনাবিয়ে মসজিদ এসোসিয়েশনের প্রধান হাসান সালমান এবং ওই মসজিদের মিডিয়া বিভাগের প্রধান কাসিম আলসান। অনুষ্ঠানে বহু সংখ্যক আহলে বাইয়্যাত ভক্ত উপস্থিত ছিলেন। # 504461
captcha