‘আধুনিককালে ধর্মীয় শিক্ষা’, ‘ধর্মীয় শিক্ষা ও আন্তর্জাতিক আইন’, ‘সংখ্যালঘুদের অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থান’, ‘ধর্ম ও আন্তর্জাতিক চ্যালেঞ্জসমূহ’ এবং ‘আন্তর্জাতিক সম্পর্ক এবং ধর্ম’-এর ভূমিকা বিষয়ে সম্মেলনে বিশেষ গুরুত্বসহকারে আলোচনা করা হবে।
সম্মেলন প্রস্তু'তি কমিটির সদস্য সচিব নায়েরেহ আবিয়াত জানান, সম্মেলনের অবসরে সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও আইনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনার পরিকল্পনা রয়েছে। ইউনোস্কো ও তেহরান বিশ্বদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ইরান, জাপান, জার্মানি, নরওয়ে, ভারত ও সিঙ্গাপুর থেকে বহু সংখ্যক বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।# 507213