এর মধ্যে পবিত্র এ গ্রন্থের একটি প্রকাশ করেছে দ্য আনাকোন্দা ভারলাগ প্রকাশনা সংস্থা। অন্যটি প্রকাশ করেছে হেরদের ভারলাগ প্রকাশনা সংস্থা। পবিত্র কুরআনের এ সংস্করণটি প্রকাশ করতে আহমাদ মিলাদ কারিমী ও বার্নহার্ড উদেহ সহযোগিতা করেছেন। ১৭৭২ সালের পর এই প্রথম জার্মানির মেজারলিন শহর থেকে পবিত্র কুরআন শরীফ প্রকাশ করা হলো। সর্বশেষ প্রকাশিত এই কুরআন শরীফে ৫৭৫টি পৃষ্ঠা রয়েছে। জার্মানীতে প্রায় ৪০ লাখ মুসলমানের বসবাস রয়েছে যার বেশিরভাগই তুর্কি বংশোদ্ভূত। # 507306