চলতি সপ্তাহে প্রকাশিত ৫০ পৃষ্ঠার এ ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যা কসোভো, আলবেনিয়া ও মেসিডোনিয়ার মুসলমানরা সাদরে গ্রহণ করেছেন। লুমতুরিয়ার ব্যবস্থাপনা পরিচালক জানান, চলতি এ সংখ্যায় রয়েছে ‘কুরআন ও মানবজাতি’, ‘শিক্ষা ও পারিপার্শ্বিকতা’, ‘নিপীড়ন কমাতে কুরআন ও নামাযের প্রভাব’ এবং ‘সাহিত্য ও শিল্পকলা’সহ নানা বিষয়।
মোহাম্মদ বাকের সালেহী বলেন, পবিত্র কুরআনের আলোকে দৈনন্দিন সমস্যা সমাধানের কৌশল তুলে ধরাই হচ্ছে এ ম্যাগাজিনের প্রধান লক্ষ্য। লুমতুরিয়া (শান্তি) দক্ষিণ কসোভোর ঐতিহাসিক প্রিজরেন শহর থেকে আলবেনীয় ভাষায় প্রকাশিত হচ্ছে। # 507015