১৫ শতকের প্রথম দিকে ইরানের শিল্পী ইবরাহিম সুলতান ১৬ পৃষ্ঠার যে কুরআন শরীফ অনুলিপি করেছিলেন তা থেকে কয়েকটি অধ্যায় মনোনীত করা হয়েছে। নতুন এ কুরআন শরীফের দর্ঘ্য হবে ৮১.৭ সেন্টিমিটার ও প্রস্থ হবে ৬১ সেন্টিমিটার এবং এটি ১৬ রঙে অত্যাধুনিক প্রেসে ছাপানো হবে। গত সপ্তাহে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আস্তান কুদস রাজাভি কুরআন প্রিন্টিং পেসের উদ্বোধন করা হয়েছে এবং এটি উদ্বোধন করেন আয়াতুল্লাহ আকবার হাশেমি রাফসানজানি। # 507955