ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদদের নিয়ে গঠিত বিচারক প্যানেল দুবাইয়ের ইসলামী ব্যাংককে ২০০৯ সালের বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী ব্যাংক হিসেবে নির্বাচিত করেছে ।
সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থা ভম এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গতকাল ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ৩০০ ইসলামী অর্থনীতিবিদদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্বের শেরা ইসলামী ব্যাংক নির্বাচন অনুষ্ঠিত হয় ।দুবাইয়ের ইসলামী ব্যাংক এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের শেরা ইসলামী ব্যাংকের মর্যাদা লাভ করলো। এর আগে ২০০৭ সালে বিশ্বের শেরা ইসলামী ব্যাংক নির্বাচিত হয়েছিল । গত সোম ও মঙ্গলবার দুবাইয়ের এবরাজুল আমরত হোটেলে বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী প্রতিষ্ঠান, ব্যাংক ও ইসলামী ব্যক্তিত্বদেরকে পুরস্কৃত করা হয় । # 510270