IQNA

তিউনিশিয়ায় কুরআন সপ্তাহ পালন করছে ইরান

20:42 - December 18, 2009
সংবাদ: 1862737
‘কালচারাল ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড অব ইসলাম ইন-২০০৯’ হিসেবে তিউনিশিয়ার কেয়রোন শহরকে মনোনীত করায় ইরান সেখানকার আসাদ বিন ফোরাত কালচারাল সেন্টারে ১৭ই ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত কুরআন সপ্তাহ পালন করছে।
তিউনিশিয়া ইরানী কালচারাল সেন্টার ও তিউনিশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সপ্তাহ পালন করা হচ্ছে। এতে ধর্মীয় সংগঠন আল হোদা নানা ধরনের অনুষ্ঠান করছে এবং দু’দেশ একটি যৌথ ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছে। মোহাম্মদ হোসেইন মঈন পুরির নেতৃত্বে গঠিত এ সংগঠনটিতে রয়েছেন ভাহিদ মোজাহের, আসগার হাশেমী পুর এবং আলী মুসা পুর। # 510067
captcha