IQNA

ইসলামিক ও কুরআন বিষয়ক কেন্দ্রের দিক দিয়ে কিরগিজিস্তানের অবস্থান প্রথম

7:07 - December 19, 2009
সংবাদ: 1862798
সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে আসা কমনওয়েলথ রাষ্ট্রগুলোর মধ্যে কিরগিজিস্তানে সবচেয়ে বেশি ইসলামিক ও কুরআন বিষয়ক কেন্দ্র রয়েছে। ঈসা ওমর কুলভ নামে দেশটির একজন সংসদ সদস্য এ কথা জানান।
ওই সংসদ সদস্য জানান, ইসলামিক ও কুরআন বিষয়ক কেন্দ্রের দিক দিয়ে কিরগিজিস্তানের পর কমনওয়েলথভুক্ত দেশুগুলোর অবস্থান যথাক্রমে কাজাখসস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, রাশিয়া, আজারবাইজান ও তুর্কমেনিস্তান।
সরকারী হিসাব মতে, কিরগিজিস্তানে ৪৫টি মাদ্রাসা, ৮টি ইসলামিক কলেজ ও একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া, সেখানে ১৫টি কওমী মাদ্রাসা ও একাডেমি রয়েছে যেগুলোর নিজস্ব সিলেবাস আছে। কিরগিজিস্তানের মসজিদগুলোতেও ধর্মীয় শিক্ষা কার্যক্রম চলে।# 509350
captcha