সাংস্কৃতিক, রাজনৈতিক ও মিডিয়া বিষয়ে সহযোগিতার জন্য লেবানন সরকারকে ধন্যবাদ জানিয়ে ইরানের ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন অর্গানাইজেশন এর প্রধান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য দেশটি বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, এ অঞ্চল এবং আরব দেশগুলোর মধ্যে লেবানন খুবই প্রভাবশালী দেশ। দেশটি আরবী ভাষায় অনুবাদকৃত সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ড গ্রহণ করতে দারুনুভাবে আগ্রহী যা আমাদেরকে শিশু, যুব সমাজ ও সাধারণ লোকদের জন্য বিভিন্ন বই-পুস্তকের মাধ্যমে ইরানের সংস্কৃতি তুলে ধরতে সাহায্য করবে। তিনি বলেন, লেবাননের এ সাংস্কৃতিক সহযোগিতা দু’দেশের যৌথ সাংস্কৃতিক স্টাডিজ, ইসলামী ইস্যু ও কলা বিষয়ে যৌথ কর্মকাণ্ড এবং ফারসী ভাষা শিক্ষার সুযোগ এনে দেবে। ইরান ও লেবাননের মধ্যে পুরনো সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে বলেন, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সম্পর্ক শুধু লেবাননের শিয়া মুসলমানদের জন্য সীমাবদ্ধ নয় বরং তা আমাদের সুন্নি ভাইদের জন্যও। আমাদের লেবানন সফরের সময় এ সব বিষয়ে দৃষ্টিভঙ্গি ও ধারণা বিনিময় হয়েছে। # 510269