বার্তা সংস্থা রাশাদ জানায়, সৌদি আরবের শিয়া অধ্যুষিত শিহাত অঞ্চলে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
শিহাত শহরের আনোয়ার-আল-কুরআন মহিলা এসোসিয়েশন আয়োজিত এ প্রতিযোগিতায় শুধুমাত্র মহিলারা অংশ নিতে পারবেন।
এ উপলক্ষে একটি বই ছাপিয়ে তা ওই অঞ্চলের মসজিদ ও হুসাইনিয়াগুলোতে বিতরণ করা হয়েছে।
আনোয়ার-আল-কুরআন মহিলা এসোসিয়েশনের প্রধান আন’আম আস-সাবা বলেন, সমাজে কুরআনের সংস্কৃতি প্রতিষ্ঠা করা এবং আহলুল বাইয়্যাতের বিষয়ে যে বিভক্তি রয়েছে তা নিরসনের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতায় বিজয়ীদেরকে মহিলা এসোসিয়েশন নগদ অর্থ পুরস্কার দেবে। # 511880