IQNA

20:57 - December 21, 2009
সংবাদ: 1864357

ঘানার শিয়া-সুন্নি আলেমদের মত বিনিময়

পশ্চিম আফ্রিকার দেশ ঘানার শিয়া-সুন্নি আলেম ও বিশেষজ্ঞরা এ সপ্তাহের প্রথমদিকে রাজধানী আক্রায় এক মতবিনমিয় সভায় মিলিত হন।

পবিত্র মহররম মাসকে সামনে রেখে দেশটির ইরানী কালচারাল সেন্টারের উদ্যোগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ৭০ জনেরও বেশি শিয়া এবং সুন্নি আলেম ও বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভার পর ইরানী কালচারাল অ্যাটাশে বলেন, এর মাধ্যমে মুসলমানদের মধ্যে ঐক্য আরো বাড়বে। সভায় ইরানী কালচারাল অ্যাটাশে আশরাফি বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ ও অনৈক্য দেখা দেয় এমন বক্তব্য-বিবৃতি থেকে সবাইকে বিরত থাকতে হবে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা মরহুম ইমাম আয়াতুল্লাহ খোমেনী সব সময় ইসলামী ঐক্যের ওপর জোর দিতেন। এর ধারাবাহিকতায় বর্তমান নেতা আয়াতুল্লাহ খামেনীও মুসলমানদের মধ্যে ঐক্য বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। # 512305
captcha