IQNA

কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

8:24 - December 30, 2009
সংবাদ: 1866584
কুয়েতে আগামী ১১ মার্চ থেকে পবিত্র কুরআনের ক্বেরাআত ও হিফজ বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সেদেশের ওয়াকফ বিষয়ক মন্ত্রনালয় খবর দিয়েছে ।
কূয়েতের বার্তাসংস্থা কোনা এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, কুয়েতের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ রশিদ হামুদ বলেছেন, কুয়েতের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং দেশের আমির শেখ সাহা আল আহমাদুল জাবের আল সাবার তত্ত্বাবধানে ১০ দিন ব্যাপী এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এই প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ও কুয়েতের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক উপমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে পবিত্র কুরআনের মহান শিক্ষাকে আরো বিস্তৃত করতে ও এই শিক্ষার প্রতি মানুষকে আরো বেশি করে অনুপ্রাণিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। # 515518
captcha