IQNA

সৌদি আরবে আমির সালমান নামক জাতীয় পর্যায়ের কুরআন হেফজ প্রতিযোগিতার সমাপ্তী

9:03 - December 30, 2009
সংবাদ: 1866608
সৌদিআরবের জেদ্দায় আয়োজিত জাতীয় পর্যায়ের কুরআন হেফজ, তারতিল ও তাজভীত প্রতিযোগিতা মঙ্গলবার শেষ হয়েছে।
সৌদি দৈনিক আল বালদ এর বরাদ দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের কুরআন হেফজ সমিতির কর্মকর্তা আব্দুল আযিয বিন আব্দুল্লাহ আল হানাফি বলেন, মুসলিম উম্মার মধ্যকার ভ্রাতৃতের বন্ধনকে আরো শক্তিশালী করার পাশাপাশি পবিত্র কুরআনের মহান শিক্ষাকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে পবিত্র কুরআনের হেফজ ও তেলাওয়াত শিক্ষার প্রতি দেশের যুব সমাজকে আরো বেশি করে উদ্বুদ্ধ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সৌদে আরবের কুরআন হেফজ বিষয়ক সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে গত রোববার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।# 515575
captcha