IQNA

সব ইরানী ইমাম হোসেইন (আ.)কে ভালোবাসে

21:04 - January 01, 2010
সংবাদ: 1867320
তেহরান বিশ্ববিদ্যালয়ের জুমা নামাজের খতিব বলেছেন, ইমাম হোসেইন (আ.) এর শাহাদাত বার্ষিকীর শোকপ্রকাশ অনুষ্ঠান সব ইরানীকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছে এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য এর অপব্যবহার করা উচিত হবে না।
তেহরান বিশ্ববিদ্যালয়ে জুমার নামাযের খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামী বলেন, সমস্ত ইরানী এমনকি, যারা শিয়া নন কিংবা মুসলমান নন তারাও ইমাম হোসেইন (আ.)কে ভালোবাসেন।তিনি বলেন, ইমাম হোসেইন (আ.)-এর প্রতি ভালোবাসা সমস্ত ইরানীর রক্তে-মাংসে মিশে আছে। আয়াতুল্লাহ খাতামী আরো বলেন, শোক প্রকাশের অনুষ্ঠান এমন হওয়া উচিত যাতে ইমাম হোসেইন (আ.)-এর শাহাদাতের মর্যাদা সমুন্নত থাকে এবং ইমামের শত্রুরা যাতে খুশি না হতে পারে। # 514592
captcha