দৈনিক আল-ইয়াওয়াম আস-সাবেয়ী পত্রিকা জানায়, পবিত্র কুরআন ও হাদিসে চিকিৎসা বিজ্ঞানের অলৌকিকতা বিষয়ে ওই সম্মলনের আয়োজন করে আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়।
মিশর ও কয়েকটি দেশের চিকিৎসা বিজ্ঞানী এবং কুরআন গবেষক সম্মেলনে তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ইন্টারন্যাশনাল সোসাইটি অব কুরআন মিরাকল্স-এর উপদেষ্টা আবদুল জাওয়াদ আস-সাভি, আরব এনভায়রনমেন্ট অর্গানাইজেশনের উপপ্রধান মাজিদ আস শারকাভি। সর্বশেষ প্রবন্ধ উপস্থাপন করা হয় পবিত্র কুরআন ও হাদিসের আলোকে পানি ও জনস্বাস্থ্য বিষয়ে। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।# 516779