এটা হচ্ছে আন্তর্জাতিক এই কুরআন মাস্টারের সর্বশেষ কুরআন তেলাওয়াত বিষয়ক আলোচনা। ইরানের অভিজ্ঞ ক্বারী আব্বাস সালিমি, সাইয়্যেদ হোসেইন মুসাভি ও মোহাম্মদ রেজা পুরজারগারির এ আলোচনায় উপস্থিত থাকার কথা। মোহাম্মদ কাজেম মোহাম্মদজাদেহ ও তারিক আবদুল বাসিতেরও এতে টেলিফোনের মাধ্যমে অংশ নেয়ার কথা। দক্ষিণ মিশরের একটি ছোট্ট গ্রামে ১৯২৭ সালে আবদুল বাসিত আবদুস সামাদ জন্ম লাভ করেন এবং পরবর্তীতে তিনি বিখ্যাত ক্বারী হিসেবে খ্যাতি লাভ করেন।# 516398