IQNA

কুরআন টেলিভিশনে ক্বারী আবদুল বাসিতের তেলাওয়াত সম্পর্কিত আলোচনা প্রচারিত হচ্ছে

21:10 - January 02, 2010
সংবাদ: 1867815
মিশরের ক্বারী আবদুল বাসিত আবদুস সামাদের কুরআন তেলাওয়াত সম্পর্কিত আলোচনা শুক্রবার থেকে ‘কুরআন টেলিভিশনে’ প্রচারিত হচ্ছে।
এটা হচ্ছে আন্তর্জাতিক এই কুরআন মাস্টারের সর্বশেষ কুরআন তেলাওয়াত বিষয়ক আলোচনা। ইরানের অভিজ্ঞ ক্বারী আব্বাস সালিমি, সাইয়্যেদ হোসেইন মুসাভি ও মোহাম্মদ রেজা পুরজারগারির এ আলোচনায় উপস্থিত থাকার কথা। মোহাম্মদ কাজেম মোহাম্মদজাদেহ ও তারিক আবদুল বাসিতেরও এতে টেলিফোনের মাধ্যমে অংশ নেয়ার কথা। দক্ষিণ মিশরের একটি ছোট্ট গ্রামে ১৯২৭ সালে আবদুল বাসিত আবদুস সামাদ জন্ম লাভ করেন এবং পরবর্তীতে তিনি বিখ্যাত ক্বারী হিসেবে খ্যাতি লাভ করেন।# 516398
captcha