বার্তা সংস্থা আফগান ভয়েস নিউজ জানায়, ২৪ ডিসেম্বর থেকে এ প্রদর্শনী শুরু হয় এবং এ সব প্রদর্শনীতে বই, ছবি ও পোস্টার প্রদর্শন করা হচ্ছে। ইমাম হোসেইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাবুলের খাতামুন নাবিয়্যিন মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এতে বহু কবি সাহিত্যিক ও বিশেষজ্ঞ আশুরা সম্পর্কিত বিভিন্ন সাহিত্য পাঠ করেন। এগুলো ছড়িয়ে দেয়ার উপায় নিয়েও আলোচনা করা হয়। আশুরার কাছাকাছি সময়ের দিনগুলোতে আফগানিস্থানের টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলোতে ডকুসেন্টারিসহ নানা ধরনের অনুষ্ঠান সমপ্রচারিত হয়েছে এবং আশুরার দিন ইরাকের পবিত্র শহর কারবালা ও নাজাফ থেকে অনুষ্ঠান সরাসরি সমপ্রচার করা হয়।
আফগানিস্তানে মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগ শিয়া মুসলমান।# 516382