দু’দিনব্যাপী আলোচনা শুরু হয়েছে ২রা ডিসেম্বর শনিবার। এ আলোচনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে-ইমাম আলী (আ.) এর মেয়ে হিসেবে তিনি আশুরার বার্তা ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে কি ভূমিকা রেখেছিলেন তা তুলে ধরা।
আলোচনা অনুষ্ঠান কয়েকটি শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। যেমন- “জয়নাব (সা.আ.), আল্লাহ ও বিশ্বাস;” “আত্মবিশ্বাস ও কাজ,” “জয়নাব (সা. আ.) এর সচেতনতা ও ব্যবস্থাপনা” এবং “জয়নাব (সা.আ.) ও বিজয় অর্জন” প্রভৃতি।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম গিয়াস। তিনি জয়নাব (সা.আ) এর জীবন ও ভাবনার আলোকে দর্শক-শ্রোতোদের প্রশ্নের জবাব দেবেন। # 516388