IQNA

হজ বিষয়ক নতুন প্রধান কর্মকর্তা নিয়োগ

16:38 - January 04, 2010
সংবাদ: 1868772
সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রী এক আদেশে গতকাল আলী লায়ালিকে হজ বিষয়ক সংস্থর প্রধান নিয়োগ করেছেন।
সংস্থা প্রধান হিসেবে মোস্তফা খাকসার গারুদি তিন বছর দায়িত্ব পালন করার পর পদত্যাগ করায় আলী লায়ালিকে এ পদে নিয়োগ দেয়া হলো। সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রণালয়ের জনসংযোগ অফিস জানায়, সংস্কৃতি মন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ হোসাইনী নিয়োগ আদেশে বলেছেন, “আপনার অঙ্গিকার, মেধা এবং বিভিন্ন কর্মড়্গেত্রে মূল্যবান অতীত রেকর্ডের কথা বিবেচনা করে আপনাকে সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রণালয়ের উপ-প্রধান এবং হজ সংস'ার প্রধান হিসেবে নিয়োগ দেয়া হলো।”
হজ সংস'ার মূল উদ্দেশ্য অর্জনের বিষয়ে আলী লায়ালির সফলতা কামনা করে জনাব হোসাইনী বলেন, হজ এবং অন্যান্য পবিত্র মাযার ও স'াপনায় যাওয়া মানুষের সেবার মান উন্নয়নে তিনি কাজ করবেন। # 517571
captcha