IQNA

17:20 - January 04, 2010
সংবাদ: 1868784

‘ইসলামিক ভাবনার সমসাময়িক বিষয়গুলো’ এখন রাশিয়ায়

ইসলামিক কালচার রিসার্চ ফাউন্ডেশন রুশ ভাষায় ‘ইসলামিক ভাবনার সমসাময়িক বিষয়গুলো’ গ্রন্থ'টি প্রকাশ করেছে।

মার্কিন লেখক ড. গ্যারি কার্ল লেজেনেহৌসেন লিখিত ইংরেজি ভাষার ওই গ্রন্থটি সমসাময়িক নানা ইসলামী বিষয়ের ওপর চিনত্মামূলক একটি গ্রন্থ।
এ সব প্রবন্ধের মধ্য দিয়ে লেজেনহৌসেন “সভ্যতার মধ্যে সংলাপ”, “মানবিক চিন্তা, স্বর্গীয় জ্ঞান ও ইসলামী দর্শন” এবং “অভিজ্ঞতাবাদ ও ইসলামী দর্শন”-এর মতো বিষয়গুলোর মূল্যায়ন করার চেষ্টা করেছেন।
লেজেনহৌসেন অন্য প্রবন্ধের মধ্যে যে বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করার চেষ্টা করেছেন তা হলো- “তাবাতাবায়ী এবং সামপ্রতিক দার্শনিক ধর্মতত্ত্ব,” “ইসলামিক আইন ও মুসলমানদের জীবন-যাপন,” “ইসলাম ও নৈতিকতা” এবং “ইসলাম ও নারী আন্দোলন”।
লেজেনহৌসেন ১৯৫৩ সালে নিউইয়র্কে জন্মলাভ করেন এবং তিনি ১৯৮৩ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে ইরানের পবিত্র নগরী কোমের ইমাম খোমেনী এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউশনে শিক্ষকতা করছেন।
রাশিয়াভিত্তিক ইসলামিক কালচার রিসার্চ ফাউন্ডেশন ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রাচ্য ও পাশ্চাত্যের নানা ভাষায় প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধগুলো অনুবাদ করে থাকে।# 517275
captcha