সংস্কৃতি মন্ত্রণালয়ের কুরআন বিষয়ক সফটওয়্যার বিশেষজ্ঞ জারেজাদেহ এ ব্যর্থতার জন্য “সম্ভাবনাগুলোর অপর্যাপ্ত ব্যবহার”কে দায়ী করেন। তিনি বলেন, এ সব সফটওয়্যার যেভাবে অনুবাদ করা হয় তা শিশুদের জন্য বোধগম্য নয়।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে জারেজাদেহ বলেন, “বড়দের জন্য সফটওয়্যার উৎপাদনে আমরা খুব ভালোভাবে কাজ করতে পেরেছি এমনকি আরব দেশগুলোর মতো বহু সক্রিয় দেশকে পেছনে ফেলতে সক্ষম হয়েছি। কিন্ত, শিশুদের জন্য কুরআন বিষয়ক সফটওয়্যার তৈরিতে আমরা দুর্বল।” তিনি বলেন, এ সমস্যা দূর করতে ইরানের সংস্কৃতি ও ধর্মীয় কেন্দ্রগুলো থেকে বিশেষজ্ঞরা এগিয়ে আসতে পারেন।# 517141