সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনী, ফোরাম ফর প্রক্সিমিটি অব ইসলামিক স্কুল’স অব থট-এর সেক্রেটারি জেনারেল আয়াতুল্লাহ তাসখিরি, ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক বিভাগের প্রধান মেহদি মোসত্মাফাভি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের উপ-প্রধান মোহাম্মদ বাকের খুররমশাদ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-প্রধান মোহসেন পারভেজ এ সভায় উপস্থি'ত ছিলেন। সভার প্রধান এজেন্ডা ছিল- সুষ্ঠুভাবে সংস্থাটির সম্মেলন অনুষ্ঠানের উপায় নিয়ে আলোচনা।
সভায় সিদ্ধানত্ম হয়- সম্মেলন অনুষ্ঠানের জন্য একটি স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করা হবে যাতে ইসলামিক ওয়ার্ল্ড’স পাবলিকেশন্স-এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন ঘটানো যায়।
ইসলামিক ওয়ার্ল্ড’স পাবলিকেশন্স-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত মে মাসে তেহরান আন্তর্জাতিক বই মেলার সময়।
সম্মেলনের মহাসচিব আলী জারেয়ী নাজাফদারি জানান, ইসলামী বিশ্বের প্রকাশনা সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে পেশাগত সম্পর্ক সমপ্রসারণ এবং ইসলামী বিশ্বের প্রকাশনা শিল্পের মধ্যে সর্বশেষ উন্নয়ন ও তথ্য আদান-প্রদান করাই হবে এ সম্মেলনের মূল লক্ষ্য। # 517815