IQNA

17:54 - January 11, 2010
সংবাদ: 1871694

সেনেগাল প্রথম ধর্ম বিষয়ক মন্ত্রী নিয়োগ

সেনেগালের ইসলাম টুডে পত্রিকা জানায়, দেশটির ইতিহাসে এই প্রথম কোন ধর্ম বিষয়ক মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

পশ্চিম আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্ট আবদুল্লায়ে ওয়াদে প্রথম বারের মতো মামদু বাম্বু নেদাইয়েকে ধর্ম বিষয়ক মন্ত্রী নিয়োগ করেন।
দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যেন আরো ভালোভাবে কাজ করতে পারে সেজন্য এ নিয়োগ দেয়া হয়েছে। প্রেসিডেন্টের এ সিদ্ধান্তকে দেশটির বিভিন্ন মুসলিম গ্রুপের নেতারা স্বাগত জানিয়েছেন।
যোগাযোগমন্ত্রী মুস্তফা মুম্বা গুরাসি বলেন, গত কয়েক বছরে দেশের বিভিন্ন ধর্মীয় গ্রুপের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে তা নিরসনে ধর্মমন্ত্রী কাজ করবেন। তিনি জানান, মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ হবে দেশের মুসলমান ও খ্রিস্টান সমপ্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার করা। সেনেগালের মোট জনসংখার শতকরা ৯৫ ভাগ মুসলমান ও শতকরা দুই ভাগ ক্রিস্টান। ক্রিস্টানদের বেশিরভাগই ক্যাথলিক সমপ্রদায়ের। # 520516
captcha