কুয়েতের বহু সংখ্যক চলচ্চিত্র ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মী এবং কয়েকজন কূটনীতিকের উপস্থিতিতে এ ১৪ জানুয়ারি এ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। প্রথমে পরিচালক রশিদ মাশরাভির প্রথম সিনেমা “এ টিকেট টু কুদ্স’ এর দৃশ্য দেখেন এবং পরে কুয়েত সিনেমা ক্লাবের প্রধান ইমাদ আনোয়ার ও উসামা আবুতালেব এ বিষয়ে মন্তব্য করেন। ফিলিস্তিনী উদ্বাস্তু' শিবির ও পবিত্র কুদ্স শহরের কাহিনী নিয়ে এ সিনেমা নির্মিত হয়েছে এবং এতে অসহায় ফিলিস্তিনীদের দু:খ কষ্টের করুণ চিত্র ফুটে উটেছে। # 524768