IQNA

20:40 - January 23, 2010
সংবাদ: 1876799

রাশিয়ার সেভারদলোভস্ক প্রদেশে ধর্মীয় বই মেলা

আগামী ২৭ জানুয়ারি রাশিয়ার সেভারদলোভস্ক প্রদেশের রাজধানীতে ধর্মীয় বই মেলার উদ্বোধন করা হচ্ছে।

“আমি বিশ্বাস করি” শিরোনামে এ মেলায় ইসলাম, ক্রিস্টান, বৌদ্ধ ও ইহুদিবাদসহ বিভিন্ন ধর্মের বই প্রদর্শন করা হবে। এখানে ঠাঁই পাবে বিভিন্ন ধর্মের ইতিহাস ও অনুসারীদের নীতি-বিশ্বাস নিয়ে নানা বই।
মেলার আয়োজকরা জানান, বিশ্বের প্রধান ধর্মগুলোর মধ্যে একটা অভিন্নতা আনার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে দর্শকদের মধ্যে বিভিন্ন ধর্মের নীতি ও মূল্যবোধের সাথে পরিচিত হওয়ার সুযোগ আসবে।
রাশিয়ার মধ্যাঞ্চলে অবসি'ত হওয়ায় সভারদলোভস্ক প্রদেশ সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা বলে পরিচিত। # 527300
captcha