IQNA

21:16 - January 23, 2010
সংবাদ: 1876806

আয়াতুল্লাহ মার’আশি নাজাফি’র স্মরণসভা

শিয়া সমপ্রদায়ের বিশিষ্ট নেতা আয়াতুল্লাহ মার’আশি নাজাফির স্মরণে পবিত্র কোম শহরে গত বৃহস্পতিবার এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মহান এই শিয়া পণ্ডিতের এটা ছিল ২০তম মৃত্যুবার্ষিকী। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি, কোম শহরের সরকারী কর্মকর্তারা, শিয়া সাধকদের প্রতিনিধি, হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাভেদ ফাজেল লানকারানি, আয়াতুল্লাহ গেরামি এবং বহু সংখ্যক মানুষ আয়াতুল্লাহ মার’আশির হোসাইনিয়াতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ফাতেমানিয়া তার বক্তৃতায় আয়াতুল্লাহ মার’আশির চারিত্রিক গুণাবলীর কথা উল্লেখ করে বলেন, তার সমস্ত কর্মকাণ্ড এমনকি তার প্রতিষ্ঠিত লাইব্রেরিও আহলুল বাইয়্যাত (আ.) দের ভালোবাসায় উৎসর্গীকৃত ছিল।
তিনি জানান, গ্র্যান্ড আয়াতুল্লাহ বেহজাত ও আল্লামা তাবা তাবাঈয়ীর মতো জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিরা আয়াতুল্লাহ মার’আশির ছাত্র ছিলেন।# 527603
captcha