বার্তা সংস্থা ডি.এইচ.এ. জানায়, শিল্পীর ৭৫টি ইসলামী শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। তুরস্কের ধর্ম অধিদপ্তরের ইসলামী ইউনিয়ন -জার্মানী শাখা এ প্রদর্শনীর আয়োজন করেছে। আবদুল ওয়াহাব উসমান হচ্ছেন তুর্কি বংশোদূ্ভত ইরাকের কিরকুক শহরের নাগরিক। তিনি প্রায় ২০ বছর ধরে জার্মানীতে বসবাস করছেন। তিনি জার্মানীর বিখ্যাত ক্যালিগ্রাফারদের একজন।
প্রদর্শনীতে তিনি কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিসের ক্যালিগ্রাফি প্রদর্শন করছেন। তার বিশ্বাস, এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে জার্মানীতে ইসলামী সংস্কৃতিকে পরিচিত করে তোলা সম্ভব। # 527876