IQNA

ইংরেজিতে হাদিসের অনুবাদ গ্রন্থ প্রকাশিত

21:40 - February 26, 2010
সংবাদ: 1890892
পবিত্র আহলুল বাইয়্যাত (আ.) দের হাদিস ও নামাজ শিক্ষা এবং বিভিন্ন মাযারের জিয়ারত নামার বিরাট একটি সংগ্রহ গ্রন্থ আকারে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে।
তেহরানের ইমাম রেজা (আ) মসজিদের কালচারাল সেন্টার গ্রন্থটি প্রকাশ করেছে । মসজিদের ইমাম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মদ আলী হুসেইনি তাবরিজি ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে জানান, গ্রন্থটিতে যে সব দোয়া রয়েছে তার মধ্যে দোয়ায়ে জোশান-ই কাবির, আরাফাহ, সামাত ও কোমেইল অন্যতম। তিনি বলেন, বইটিতে ইংরেজি ভাষার পাশাপাশি ফার্সিতেও এ সব হাদিস, দোয়া ও জিয়ারতনামা রয়েছে। হুজ্জাতুল তাবরিজি জানান, অল্প সময়ের মধ্যে জার্মান ও ফরাসি ভাষায়ও এ গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হবে।# 543607
captcha