IQNA

দোহায় কুরআনের প্রদর্শনী অনুষ্ঠিত হবে

21:54 - February 26, 2010
সংবাদ: 1890895
কাতারের রাজধানী দোহায় আগামী এপ্রিল মাসে পবিত্র কুরআনের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দেশটির দৈনিক আশ-শার্ক পত্রিকা এ খবর জানিয়েছে।
শহরের কুরআনে হাফেজ ও বিনত্ মুহাম্মদ জাদুঘরের ইসলামী প্রচার কেন্দ্র এ প্রদর্শনীর আয়োজন করছে।
ইসলামী প্রচার কেন্দ্রের উপ-প্রধান উম্মে আবদুর রহমান বলেন, কাতারের নাগরিকদেরকে পবিত্র কুরআনের বিস্ময়কর তথ্যের সাথে পরিচিত করে তুলতে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রদর্শনী আগামী ১১ এপ্রিল থেকে শুরম্ন হয়ে ৬ মার্চ পর্যন্ত চলবে।
কেন্দ্রের অন্যান্য কর্মকাণ্ডের বিষয়ে তিনি জানান, কেন্দ্রটি নারী ধর্ম প্রচারক ও ছাত্রীদের জন্য প্রশিক্ষণ ও ইসলামিক কোর্সের আয়োজন করে থাকে। # 542827
captcha