IQNA

আফগানিস্তানের কুরআন কর্মীদের কোমের জমিয়তুল কুরআন ইন্সটিটিউট পরিদর্শন

22:06 - February 26, 2010
সংবাদ: 1890898
আফগানিস্তানের ৩০ জন কুরআন কর্মী কোমের জমিয়তুল কুরআন ইন্সটিটিউটের প্রধানের সাথে বৈঠক করেছেন।
ইন্সটিটিউটের শিক্ষা বিভাগের উপ-প্রধান হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ পারচাভি ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে বলেন, সফরকারী কুরআন কর্মীরা আফগানিস্তানের কুরআন বিভাগের গবেষণা ও একাডেমিক ইন্সটিটিউটের সদস্য।
বৈঠকে আফগানিস্তানের কুরআন তাফসির ও গবেষণা বিভাগের প্রধানও উপস্থিত ছিলেন। এ সময় তারা কুরআন শিক্ষার কারিকুলাম ও পরিকল্পনা সম্পর্কে শিক্ষা নেন এবং আফগানিস্তানের কুরআন বিষয়ক কার্যক্রমে সহযোগিতা-সমর্থন চান।
তারা ইন্সটিটিউটের পক্ষে পবিত্র কুরআনের অলৌকিক ঘটনা নিয়ে গবেষণা ও যৌথ প্রদর্শনী এবং কুরআন বিষয়ক নানা প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন নিয়ে আলোচনা করেন।# 543207
captcha