পূর্ব আফিকার দেশ তানজানিয়ার বিভিন্ন সুন্নি মসজিদে তিনি কুরআন তেলাওয়াত করবেন। ইসলামী সপ্তাহ উপলক্ষে তানজানিয়ায় ইরানী কালচারাল সেন্টার আয়োজিত নানা কর্মসূচীর অংশ হিসেবে সাঈদানের এ তেলাওয়াত সেশন হবে।
ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে ইরানী কালচারাল সেন্টার চিত্র প্রদর্শনী ও তানজানিয়ার গণমাধ্যমে নানা প্রবন্ধ/নিবন্ধ প্রকাশের ব্যবস্থা করেছে। মোহাম্মদ হোসেইন সাঈদান হচ্ছেন ইরানের প্রখ্যাত ক্বারী যিনি ১৯৭৩ সালে কুরআন বিষয়ক নানা কার্যক্রম শুরু করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার পেয়েছেন।মসজিদভিত্তিক কুরআনিক ও ইসলামী কার্যক্রমের জন্য তিনি সৌদি আরব, ভারত, পাকিসত্মান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, দড়্গিণ আফ্রিকা, লেবানন, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়া সফর করেন।# 542912