IQNA

লিবিয়াতে দ্বিতীয় জাতীয় তাজবীদ প্রতিযোগিতা শুরু

9:18 - March 18, 2010
সংবাদ: 1899538
আন্তর্জাতিক বিভাগ : লিবিয়ার দ্বিতীয় জাতীয় তাজবীদ প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার ১৬ই মার্চ শুরু হয়েছে।
আরাব অনলাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : এ প্রতিযোগিতা লিবিয়ার আওকাফ ও যাকাত ফাউণ্ডেশনের উদ্যোগে লিবিয়ার বিভিন্ন প্রদেশের ৫২ জন প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে তারাবলেস শহরের আবি মুনজাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং বৃহস্পতিবার ১৮ই মার্চ অবধি অব্যাহত থাকবে।
১৫ই মার্চ এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে লিবিয়ার ওয়াকফবোর্ড ও যাকাত ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক, প্রতিযোগিতার বিচারকগণ, বিভিন্ন মসজিদের পেশ ইমামগণ, খতীব, শিক্ষক ও কর্মকর্তাদের উপস্থিত ছিলেন।
লিবিয়ার ওয়াকফ বোর্ড ও যাকাত ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন : দেশে ১০ লাখ হাফেজ ও কোরআনিক ছাত্রের উপস্থিতি দেশের জন্য গর্বের কারণ স্বরূপ।
প্রতিযোগিতার বিচারক প্যানেলের প্রধান দাউদ আইয়াদ হামযাহ বলেছেন : বাৎসরিক তাজবীদ প্রতিযোগিতাকে কোরআনিক প্রতিভা চিহ্নিত করার জন্য উত্তম ক্ষেত্র হিসেবে আখ্যায়িত করেছেন।
উল্লেখ্য দাউদ আইয়াদ হামযাহ ছাড়াও এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন, আদেল আত তাহের আন নাজ্জার, ইউসুফ মুহাম্মাদ আল হামেদী, মুহাম্মাদ আব্দুল্লাহ আল আহিরাশ, ওসামা বিন শুতওয়ান প্রমূখ। #554168
captcha