সৌদি দৈনিক ‘আল-মাদিনা’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: গতকাল ২৮শে মার্চ সৌদি আরবের ‘ওয়ালিদ বিন তালাল’ জনকল্যান সংস্থার উদ্যোগে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে এ গবেষণা কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
‘ওয়ালিদ বিন তালাল’ জনকল্যান সংস্থার প্রধান ওয়ালিদ বিন তালাল বিন আব্দুল আযিয এ সম্পর্কে বলেছেন : এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ইসলামী গবেষণা কেন্দ্রের উদ্বোধন ইসলাম এবং পশ্চিমা বিশ্বের মাঝে বিদ্যমান সম্পর্ক শক্তিশালী করণে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন : বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতিনিধিদের মাঝে ইতিবাচক সংলাপ, একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এ গবেষণা কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে।
উল্লেখ্য যে, তালাল বিন ওয়ালিদ জনকল্যান সংস্থা, প্যারিসের লুভ্র জাদুঘরে ইসলামী বিভাগ সংযোজন, বৃটেন এবং মিসরের রাজধানী কায়রোতে ইসলামী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে। #555528