IQNA

0:00 - March 31, 2010
সংবাদ: 1900956

লোরেস্তান প্রদেশে ৭০০০ কোরআন শরিফ বিতরন

কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : গতবছর (১৩৮৮) সনে বিভিন্ন ধর্মীয় ও গণসংস্থার মাঝে ৭০০০ কোরআন শরিফ বিতরন করা হয়েছে।

লোরেস্তানের ইসলামী প্রচারণা সংস্থার কেন্দ্রীয় অধিদপ্তরের দারুল কোরআন বিভাগের প্রধান জনাব মুহাম্মাদ লোরভান্দ, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার প্রতিবেদককে দেয়া এক একান্ত সাক্ষাতকারে বলেছেন: গতবছর ইসলামী প্রচারণা সংস্থার কেন্দ্রীয় অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় ও গণসংস্থার মাঝে ৭০০০ হাজার কোরআন শরিফ বিতরন করা হয়েছে।
তিনি বলেন : কোরআন তেলাওয়াতের সংস্কৃতি প্রসারের উদ্দেশ্যে এ কোরআন শরিফ বিতরন কর্মসূচী হাতে নেয়া হয়।
অনুবাদসহ এ কোরআন শরিফসমূহের ৪০০০ কপি উপহার হিসেবে বিনামূল্যে এবং ৩০০০ হাজার কপি স্বল্পমূল্যে বিতরন করা হয়েছে। আর এ প্রকল্পে ৮ কোটি তুমান ব্যয় হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো জানিয়েছেন : এ কোরআন শরিফসমূহ বিভিন্ন কোরআন ও সাংস্কৃতিক ইনস্টিটিউটসহ বিভিন্ন ধর্মীয় কেন্দ্র ও মসজিদের মাঝে বিতরন করা হয়েছে।
তিনি সর্বশেষে উল্লেখ করেন যে, এ সংস্থার পক্ষ থেকে ২৫টি কোরআনিক ইন্সটিটিউটকে কম্পিউটার, রেহেল ইত্যাদি প্রদান ছাড়াও বিভিন্ন কোরআনিক পরিবারকে ১৬ কোটি তুমান আর্থিক সাহায্য প্রদানসহ খোররাম আবাদের দারুল কোরআন ইন্সটিটিউট সমৃদ্ধ করণে ৩ কোটি তুমান ব্যয় করা হয়েছে। # 553965
captcha