IQNA

মদিনাতে হেফজে কোরআন প্রতিযোগিতা শুরু

23:59 - March 30, 2010
সংবাদ: 1900959
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের মদিনা মুনাওয়ারাতে সারাদেশের প্রতিযোগীদের অংশগ্রহণের মাধ্যমে হেফজে কোরআন প্রতিযোগিতা গতকাল ২৯শে মার্চ শুরু হয়েছে এবং আগামীকাল ৩১শে মার্চ অবধি অব্যাহত থাকবে।
সৌদি দৈনিক আল-মদিনার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: মদিনা মুনাওয়ারা অঞ্চলের শিক্ষাবিভাগের প্রধান তানদ্বীব বিন আওয়াদাহ আল ফায়েদী গতকাল এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায়, যুবক ও নবযুবকদেরকে হেফজে কোরআন ও কোরআনিক অন্যান্য শিক্ষার প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
এ প্রতিযোগিতা মদিনা মুনাওয়ারা শিক্ষা বিভাগের উদ্যোগে ৫টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। সম্পূর্ণ ৩০ পারা, ২০ পারা, ১৫ পারা, ১০ পারা এবং ৫ পারা হেফজ বিভাগে প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
উল্লেখ্য যে, এ প্রতিযোগিতায় সৌদি আরবের ২১টি অঞ্চলের নির্বাচিত ছাত্ররা অংশগ্রহণ করছে। # 555926
captcha