IQNA

0:49 - April 03, 2010
সংবাদ: 1901370

“তারানীমুল কোরআন” শীর্ষক সফ্টওয়্যার বাজারে এসেছে

আন্তর্জাতিক বিভাগ: ‘তারানীমুল কোরআন’ শীর্ষক কোরআনিক সফটওয়্যার, পবিত্র কোম শহরের ‘দারুস সাইয়িদাহ রুকাইয়া লিল কোরআনিল কারিম’ সংস্থা বাজারে ছেড়েছে।

ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: কোরআনিক এ সফটওয়্যারটিতে যুবক ও নব যুবকদের সহজ পদ্ধতি উচ্চতর কেরাত শিক্ষার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এ সফটওয়্যারটিতে আরো থাকছে আন্তর্জাতিক খ্যাতী সম্পন্ন বিশ্বের প্রখ্যাত কারীগণের বাছাইকৃত তেলাওয়াত, যা কারীগণ ‘দারুস সাইয়িদাহ রুকাইয়াহ লিল কোরআনিল কারিম’ ইন্সটিটিউটের বিভিন্ন অনুষ্ঠানে কেরাত করেছেন।
‘দারুস সাইয়িদাহ রুকাইয়াহ লিল কোরআনিল কারিম’ ইন্সটিটিউটের প্রধান ও সৌদি আরবের সক্রিয় আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আব্দুল জালীল আল-মাকরানী, এ ইন্সটিটিউটে কোরআন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও ক্লাসের আয়োজন করা হয় বলে জানান। #554439
captcha