IQNA

ইয়েমেনে হাফেজদের প্রথম বার্ষিক সম্মেলন

0:34 - April 06, 2010
সংবাদ: 1902921
আন্তর্জাতিক বিভাগ: ইয়েমেনে পবিত্র কোরআনের হাফেজদের প্রথম বার্ষিক সম্মেলন চলতি মাসের ১৩ই এপ্রিল হতে ১৫ই এপ্রিল নাগাদ সেদেশের রাজধানী সানাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মায়ারেব প্রেসের নিজস্ব ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সম্মেলনটি ইয়েমেনের কোরআন প্রশিক্ষণ দাতব্য ফাউণ্ডেশন, হাফেজ প্রশিক্ষক পরিষদ, বিশ্ব হেফজে কোরআন সংস্থা এবং Islamic Educational, Scientific and Cultural Organization (ISESCO) এর উদ্যোগে অনুষ্ঠিত হবে।
আয়োজনকারী পরিষদের প্রধান গালেব কোরেশী এ সম্পর্কে জানিয়েছেন: এ সম্মেলন ইয়েমেনের রাষ্ট্রপ্রধান আলী আব্দুল্লাহ সালেহের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক কোরআন প্রশিক্ষণ ও হাফেজ প্রশিক্ষণ দানকারী ইন্সটিটিউটসমূহকে এ ক্ষেত্রে কার্যকরী পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হবে।
তিনি আরো বলেন: এ বাৎসরিক সম্মেলনে বিভিন্ন প্রদেশের ১৬টি ইন্সটিটিউট হতে ৫০০ জন পুরুষ ও মহিলা হাফেজ অংশগ্রহণ করবেন।
কোরআন বিষয়ক আন্তর্জাতিক সংস্থাসমূহের হাফেজ প্রশিক্ষণ ও কোরআনিক অন্যান্য প্রশিক্ষণে তাদের অভিজ্ঞতা হতে উপকৃত হওয়া এ সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরো বলেন: দেশের স্বীকৃত ইন্সটিটিউটসমূহ হতে হেফজ করা হাফেজদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইয়েমেনে ১৫ হাজারের বেশী পুরুষ এবং মহিলা হাফেজ রয়েছে। #557656
captcha