IQNA

10:16 - April 08, 2010
সংবাদ: 1904023

বসনিয়ায় মুসলিম বিনিয়োগকারীদের সম্মেলন

আন্তর্জাতিক বিভাগ: ইসলামী দেশসমূহের বিনিয়োগকারীদের সম্মেলন ৬ই এপ্রিল বসনিয়ার সারাভু শহরে শুরু হয়েছে।

ফিগারো বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সম্মেলনটি ৬০০ বেশী বিনিয়োগকারীর উপস্থিতিতে, পর্যটন, এ্যানার্জী এবং কৃষি ইত্যাদি বিষয়ে ১৫০টিরও বেশী প্রস্তাবনা উপস্থাপনের উদ্দেশ্যে আয়োজিত হয়েছে।
এ সম্মেলনের সভাপতি হুরাইস সিলাদরিচ, বসনীয়দের সহযোগিতা পশ্চিম এবং প্রাচ্যে মাঝে সুসম্পর্ক সৃষ্টি করবে বলে জানান। এ সময় তিনি সেদেশের অর্থনীতিতে সম্প্রসারণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন: ইউরোপীয়ান ইউনিয়ন ও ন্যাটোতে সদস্য পদ লাভ বসনিয়ার স্ট্রাটেজিক উদ্দেশ্যসমূহের অন্যতম। কেননা এ দু’টি আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতার ফলে বসনিয়ার উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত হবে।
Islamic Development Bank এর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী রাজাব তাইয়্যেব এর্দূগান এবং ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির মহাসচিব আকমালুদ্দীন এহসান উগলু উপস্থিত ছিলেন।
দু’দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলন গতকাল শেষ হয়েছে। #558790
captcha