IQNA

10:23 - April 08, 2010
সংবাদ: 1904027

আল কাতীফে রাসুলে আ’যাম (স.) মসজিদের উদ্বোধন

আন্তর্জাতিক বিভাগ: গতকাল ৭ই মার্চ বিকেলে, সৌদি আরবের কাতীফ প্রদেশের সাফাভী শহরের বেশ কিছু শিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে রাসুলে আ’যাম (স.) মসজিদের উদ্বোধন করা হয়েছে।

রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: রাসুলে আ’যাম (স.) মসজিদ পরিচালনা কমিটির প্রধান এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘ফাওযী আস সাইফ’, ইতিহাসে মুসলমানদেরকে জাগ্রত করণে মসজিদের ভূমিকা শীর্ষক বিষয়ের উপর বক্তৃতা দেন। এ ছাড়া ইয়াসির আল গারীব কবিতা আবৃতি করেন এবং আহলে বাইত (আ.) এর শানে কাসিদ পাঠ এ উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচীর অন্যতম।
কাতীফ প্রদেশের সাফাভী শহরে রাসুলে আ’যাম (স.) মসজিদের পরিচালনা কমিটির প্রধান এ উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদের ভবন নির্মাণ সংক্রান্ত তথ্যাদি উপস্থিতদের উদ্দেশ্যে পাঠ করে শোনান। #558846
captcha