রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: সৌদি নিরাপত্তা কর্মকর্তারা সেদেশের আল খুবর অঞ্চলে শিয়াদের উপর চাপ প্রয়োগ ও কোনঠাসা করার ধারাবাহিকতায় পূনরায় আল খুবর অঞ্চলের জুমআর নামাযের খতিব সাইয়েদ মুহাম্মাদ বাকের আন নাসর এবং হাজ আব্দুল্লাহ আল মিনহাকে ডেকে পাঠিয়েছে।
বিশ্বস্ত সূত্রের জানা গেছে: আল খুবর অঞ্চলের গর্ভনর সুলাইমান আস সিননিয়ান এ অঞ্চলে জুমআর নামায আদায় করা হতে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছে। অতঃপর সাইয়েদ মুহাম্মাদ বাকের আন নাসর এবং হাজ আব্দুল্লাহ আলমিনহাকে জুমআর নামায প্রতিষ্ঠা এবং সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠান পালন না করার বিষয়ে লিখিত এক অঙ্গিকার নামায় জোরপূর্বক স্বাক্ষর করতে বাধ্য করেছে।
অপরদিকে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম সৌদি নিরাপত্তা কর্মকর্তাদের পক্ষ থেকে জুমআর নামায প্রতিষ্ঠা এবং আল খুবর অঞ্চলে মসজিদ নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারীর বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: আমরা ইসরাইলীদেরকে ধিক্কার দেই, কেননা তারা ফিলিস্তিনীদেরকে বাইতুল মোকাদ্দাস ও মসজিদুল আকসায় জামাতে নামায আদায়ে বাধা প্রদান করে। তাহলে মুসলমানদের তার দ্বীনি ভাইদের সাথে এমন আচরণকে কিভাবে ব্যাখ্যা করবো?!
তিনি বলেন: সৌদি কর্মকর্তারা একদিকে এক মাযহাবের সাথে অন্য মাযহাবের সুসম্পর্ক সৃষ্টির ব্যাপারে গুরুত্বারোপ করে, অপরদিকে শিয়াদেরকে মসজিদ ও ইমামবাড়ী নির্মাণ এবং বই প্রকাশ করা হতে বাধা প্রদান করে। # 563251