IQNA

10:37 - May 12, 2010
সংবাদ: 1921663

কসোভোয় বলকান অঞ্চলের ওলামাদের সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক বিভাগ: বলকান অঞ্চলের ওলামা ও পেশ ইমামদের বিশেষ সম্মেলন গতকাল মঙ্গলবার (১১ই মে) কসোভোর রাজধানী ‘প্রেস্টিনা’তে শুরু হয়েছে।

Medya73 এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সম্মেলন কসোভোর ইসলামী পরিষদের উদ্যোগে, বলকান অঞ্চলের ওলামাদের মাঝে সুসম্পর্ক সৃষ্টির উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী বৃহস্পতিবার (১৩ই মে) নাগাদ অব্যাহত থাকবে।
এ সম্মেলনে তুরস্ক, কসোভো, আলবেনিয়া, ম্যাসেডোনিয়া, স্লোভ্যানিয়া, গ্রীস, বসনিয়া, হার্যেগোভিনা, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়ার প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।
বলকান অঞ্চলের দেশগুলোতে বসবাসরত মুসলমানদের বিভিন্ন সমস্যা এবং অন্যান্য ধর্মের সাথে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা আয়োজন সংক্রান্ত বিষয় এ সম্মেলনে আলোচিত হবে। এ সম্মেলনের অপর কর্মসূচীর মধ্য রয়েছে, কসোভোর প্রেসিডেন্ট ‘ফাতমীর সাজদিও’র সাথে সাক্ষাত এবং প্রেস্টিনা’র ধর্মীয় ও ঐতিহাসিক নির্দশন পরিদর্শন। #577465
captcha