‘রয়টার্স আল আরাবিয়্যাহ’ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, আল আরাবিয়াহ টিভি চ্যানেল হতে প্রচারিত বক্তৃতায় ইসমাঈল হানিয়া, গাজা ও পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনীদেরকে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলী হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানাতে হরতাল পালনের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন: গাজা উপকূলে পৌঁছানোর জন্য এ ত্রাণবাহী জাহাজসমূহের আরোহীদের প্রচেষ্টা ইসরাঈলের মুখ হতে মুখোশ খুলে দিয়ে তাদের ঘৃন্য রূপকে প্রকাশিত করেছে। আমরা এ নৌ বহরে অংশগ্রহণকারী সকল সাহসী বীর –যারা বিভিন্ন আরব, ইসলামী ও ইউরোপীয় দেশ হতে আগত- দেরকে আমরা স্বাগত জানাই।
হানিয়া তার বক্তব্যের অপর অংশে বলেন: এ ধরনের ত্রাণবাহী নৌবহরের আগমন অব্যাহত থাকবে এবং অচীরেই ইসরাইল অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হবে।
হামাস সরকারের প্রধানমন্ত্রী গতকাল আরবলীগের মহাসচিবের সাথে ফোনে আলাপকালে ঘোষণা করেছেন যে, ত্রাণবাহী জাহাজে যারা নিহত হয়েছে তারা ফিলিস্তিনীদের জন্য শহীদের মর্যাদা রাখে এবং এ দিনকে অবশ্যই ‘স্বাধীনতা দিবস’ হিসেবে নাম করণ করা উচিত।
তিনি এ ত্রাণবাহী জাহাজসমূহের প্রতি আন্তর্জাতিক ও মধ্যপ্রাচ্যের দেশগুলো সহযোগিতা চেয়ে বলেছেন: গাজার অবরোধ প্রত্যাহারই হচ্ছে এ সমস্যার একমাত্র সমাধান।
উল্লেখ্য জায়নবাদী ইসরাইলের নৌবাহিনী গতকাল সকালে গাজা অভিমুখে আগত ত্রাণবাহী নৌ বহরের উপর হামলা চালিয়ে ১৬ জনকে হত্যা এবং অপর ৫০ জনকে আহত করেছে।#589343