মিসরীয় দৈনিক আল ইয়াওমুস সাবে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, আব্দুল্লাহ আল হুসাইনী এ সম্পর্কে বলেছেন: আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সংবিধানে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ছাত্ররা ষষ্ট শ্রেণী ৮ম শ্রেণী পর্যন্ত সময়ের মধ্যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করবে।
তিনি বলেন: বর্তমানে এ সকল ইন্সটিটিউটের ছাত্ররা ৮ম শ্রেণী হতে একাদশ শ্রণী অধ্যয়নরত সময়ে পরিপূর্ণ কোরআন মুখস্থ করছে। আর এ কারণেই তারা আল আযহারের ভর্তি হওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।
আব্দুল্লাহ আল হুসাইনী আরো বলেন: এ সকল ইন্সটিটিউটের হেফজ পদ্ধতির উপর পূনঃর্লিখন সংক্রান্ত প্রস্তাবনা আল আযহারের উর্ধ্বতন পরিষদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়টি পর্যালোচনা করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
তিনি আরো বলেছেন: হেফজে কোরআনের সংবিধান ছাড়াও আল আযহারের সাথে সম্পৃক্ত অন্যান্য ইন্সটিটিউটেরও সংবিধান পর্যালোচিত হবে।#589222