IQNA

মরক্কোর ‘বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ)’ কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হতে যাচ্ছে

8:17 - June 02, 2010
সংবাদ: 1933107
কোরআন বিষয়ক কার্যক্রম:‘বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ)’ শীর্ষক কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ২৮শে আগষ্ট হতে ১লা সেপ্টেম্বর অবধি মরক্কোর রাজধানী রাবাতে শুরু হতে যাচ্ছে।
Biladi এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, মরক্কোর ধর্ম মন্ত্রণালয়, ওলামাগণের আঞ্চলিক পরিষদের সহযোগিতায়, বিভিন্ন অঞ্চল হতে নির্বাচিত প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্য দিয়ে, তারতিল, হেফজ ও কিরাত বিভাগে এদেশের রাজধানী রাবাতে অবস্থিত আস সুন্নাহ মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ১লা সেপ্টেম্বর (২১শে রমজান) রোবাত ওলামা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং এ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।#590167
captcha