IQNA

জেদ্দায় ইসলামী সম্মেলন সংস্থার জরুরী সভা

9:35 - June 03, 2010
সংবাদ: 1933792
রাজনৈতিক বিভাগ: ইসলামী সম্মেলন সংস্থা আগামী রবিবার ৬ই জুন, গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজের উপর ইসরাইলী হামলার বিষয়ে আলোচনা ও পর্যালোচনার লক্ষ্যে, সৌদি আরবের জেদ্দায় এক জরুরী সভার আহ্বান করেছে।
দৈনিক todayszaman এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, ইসলামী সম্মেলন সংস্থার মুখপাত্র এ খবরের কথা উল্লেখ করে জানিয়েছেন: ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা এ সভায় উপস্থিত হয়ে, গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজসমূহে জায়নবাদী ইসরাইলী হামলার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা পর্যালোচনা করবেন।
এ সভা ইসলামী সম্মেলন সংস্থার নির্বাহী পরিষদের উদ্যোগে কয়েকটি সদস্য দেশের আহ্বানে, গাজা ইসরাইলী হামলার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব এহসান উগলু জায়নবাদী ইসরাইলের এ হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন এবং জাতিসংঘ, আন্তর্জাতিক সমাজ ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে জায়নবাদী ইসরাইলের এ অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন।#590690
captcha